



গাজীপুর প্রতিনিধি | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 78 বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর – ১ আসনে ধানের শীষে জনাব মো.মজিবুর রহমানকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করায় গাজীপুর- ১ আসনের সর্বস্তরের ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক গণ সংবর্ধনা অনুষ্ঠান কালিয়াকৈর বাস স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গণ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর- ১ আসনের নবনির্বাচিত এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র মো. মজিবুর রহমান। গাজীপুর ১ আসনের বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্রম ও বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, সাবেক কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Posted ৯:০৩ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


