



কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 39 বার পঠিত

দিনাজপুরের কাহারোলে বিশেষ সাধারণ সভায়, সার মনিটরিং, কাহারোল হাট সম্প্রসারণ ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মঙ্গলবার (৩ মার্চ’২৬) বেলা আড়াইটার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। বিশেষ সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, কাহারোল থানার ওসি রোমেল বড়ুয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব হোসেন সরকার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজান সিরাজ শিপন, কাহারোল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও সাংবাদিক সোহাগ। বিশেষ সাধারণ সভা শেষে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম, উপজেলা সদরের গরুর হাট সম্প্রসারণ করার লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেন এবং সর্বশেষে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে ডাক্তার ও স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে শোনেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, কাহারোল থানা ওসি রোমেল বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী প্রমুখ।

Posted ৮:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


