



আমিনুল ইসলাম, দিনাজপুর | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 72 বার পঠিত

আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলে রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহা পাড়া গ্রামে ১২ কিলোমিটার খাল খনন কাজের কর্মসূচির অগ্রগতি পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাহারোল সফর, ও খাল খনন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধনের কর্মসূচি বাস্তবায়নে বলরামপুর সাহা পাড়া পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি , পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি,৮ মার্চ রোববার বেলা ১২ টার এই কর্মসূচি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশ সুপার যেদান আল মামুন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, কাহারোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল – বচাগঞ্জ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মনিরুজ্জামান, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলী, কাহারোল উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন (রনি) দিনাজপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন রাজা, কাহারোল উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা, কাহারোল উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক
সহ দলীয় নেতৃবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন দলীয় সূত্র থেকে জানা কাছে, খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

Posted ৮:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


