



রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি | সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট | 36 বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ ও জনপ্রিয় সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর পরিবার প্রতিবছরের মতো এই বছরও উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সম্মানে গণইফতার কর্মসূচির আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) জগন্নাথপুর পৌরসভা প্রাঙ্গনে।
সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজ সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে, আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম তারেক, পূর্ব বুধরাইল দাখিল মাদ্রাসার সাবেক সুপারিন্টেন্ডেন্ট, হযরত মাওলানা মুফতী বদর উদ্দিন আল আমিন,ছালিক আহমদ পীর, রুহুল আমিন, জামাল উদ্দিন বেলাল, মকবুল হোসেন ভূঁইয়া, এম শামিম আহমেদ, মাওলানা হাফিজ আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম বাবলু,শহিদুল ইসলাম, সামীনুর রহমান, মামুনুর রশিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও উপস্থিত ছিলেন আলী আকবর, সুয়েবুর রহমান সুয়েব, রাইসুল ইসলাম রিমন, মোস্তাক আহমদ, মোঃ শাহিনুর রহমান, মুজাদ্দিদ আলফে সানি, নুর মোহাম্মদ, মাহিদ আল-হাসান, নুর আলম জনি, জাকারিয়া, সুয়েব, নাহিদ, হামজা, জুবেদ, জুবায়েল, মাহিমসহ অসংখ্য স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ী।
এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং অসংখ্য রোজাদারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
গণ ইফতার মাহফিলে আজীবন দাতা সদস্য, দাতা সদস্য ও অর্থায়নকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিবৃন্দ ও সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা নুরুল ইসলাম তারেক,হযরত মাওলানা মুফতী বদর উদ্দিন আল আমিন।
এই আয়োজনের মাধ্যমে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।

Posted ৭:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


