রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
আমতলীতে জমজমাট ঈদবাজার

জিমিচু পোশাকের দখলে বাজার, বিক্রি বেশী হওয়ায় খুশি ব্যবসায়ীরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

জিমিচু পোশাকের দখলে বাজার, বিক্রি বেশী হওয়ায় খুশি ব্যবসায়ীরা

আমতলীতে জমজমাট ঈদ বাজার। শিশু, নারী-পুরুষের পদচারনায় সরগরম বিপণি বিতানগুলো। ইন্ডিয়ান-পাকিস্তানী জিমিচু কাপড়ের পোশাকের কদর বেশী। ক্রেতারা এ কাপড়ের থ্রি পিস ও শাড়ী বেশী ক্রয় করছে। ক্রেতারা তাদের পছন্দ মত জামা-জুতা পোশাক-প্রসাধনী ইত্যাদি ঈদপন্য কিনে নিচ্ছেন। তবে গত বছরের তুলনায় এ বছর বিক্রি বেশী। এতে খুশি ব্যবসায়ীরা।  

জানা গেছে, পবিত্র ঈদ-উল ফিতরের আর মাত্র ৫ দিন বাকী। ঈদ যতই ঘনিয়ে আসছে মানুষ ততই বাজারমুখী হচ্ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ বাজারে ইন্ডিয়ান ও পাকিস্তানী জিমিচু কাপড়েরর পোশাকের চাহিদা বেশী। এছাড়া পোশাক তৈরিতে ব্যস্ত টেইলার্স কারিগড়রা। রাত জেগে কাজ করছেন তারা।  গত বছরের চেয়ে এ বছর পোশাক তৈরি বেশী বলে দাবী করেন টেইলার্স মোঃ জাফর মিয়া। গত বছরের তুলনায় এ বছর ঈদ বাজারে বিক্রি বেশী বলে জানান আকন বস্ত্রালয়ের মালিক কামাল আকন।
ক্রেতা রাশিমুল হক রিমন বলেন এ বছর পোশাকের ধরন বদলে গেছে এবং দামও একটু বেশী। পাকিস্তানী পাঞ্জাবী ক্রয় করেছি।
নারী ক্রেতা আফসানা মিনি রাইহান বলেন, পাকিস্তানী ও ভারতীয় জিমিচু কাপড়ের থ্রি পিস ক্রয় করেছি।  এ কাপড়ের পোশাক বেশী মানুষ পছন্দ করে।
নারী ক্রেতা রুবাইয়া আক্তার, সুমাইয়া আক্তার বলেন,  পোশাকের দাম একটু বেশী হলেও  চাহিদামত মালামাল পাওয়া যায়।
রবিবার আমতলী  পৌর শহরের সুলভ বস্ত্রালয়, নিউ মাতৃছোয়া বস্ত্রালয়,  আকন বস্ত্রালয়, মদনমোহন বস্ত্রালয়, সিরাজ উদ্দিন বস্ত্রালয়,ইসলামিয়া বস্ত্রালয় ও মাসফি চয়েজ হাউস ঘুরে দেখা ক্রেতাদের উপচে পড়া ভীর। নারী ও পুরুষরা মিলে পছন্দের পোশাক ক্রয় করছেন। এ সকল বিপণি বিতানগুলোতে পাকিস্তানী ও ভারতীয় জিমিচু পোশাক বেশী বিক্রি হচ্ছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, ঈদকে সামনে রেখে বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। গভীর রাত পর্যন্ত কেনাকাটা করে মানুষের বাড়ী ফিরে যেতে যেন সমস্যা না হয়।

Facebook Comments Box

Posted ৮:১৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com