মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট জেলা প্রেসক্লাব ও উইমেন্স চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত

সিলেট জেলা প্রেসক্লাব ও উইমেন্স চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নারীর অর্থনৈতিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা ও সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি চেম্বারের কার্যক্রম ও সফল নারী উদ্যোক্তাদের গল্প তুলে ধরার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সভা শেষে দুই সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক সাইমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, আর এফ শিরিন, জেড এফ লিমি চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, আসমা উল হাসনা খান প্রমুখ।

এদিকে জেলা প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সদস্য ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, নিবার্হী সদস্য তুহিন আহমদ, রাজীব আহমদ রাসেল প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:০৪ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com