



খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি | সোমবার, ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত

লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এস্লোগান কে ধারণ করে, ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরো গতিশীল, জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে নাজিমখান বাজারে র্যালি,ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি উলিপুর শাখার আয়োজনে সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় নাজিম খান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক হোসেন ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
পূবালী ব্যাংক পিএল সি চিলমারী উপশাখা ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান মুরাদ,এর সঞ্চালনায় উলিপুর শাখা ব্যবস্থাপক আশরাফুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক আলমগীর কবির, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর ইসলাম ও রঞ্জু সরকার।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারে কাজ করে যাচ্ছে। পূবালী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো যখন মাঠপর্যায়ে গিয়ে গ্রাহক ও সাধারণ মানুষকে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের বিষয়ে উদ্বুদ্ধ করে, তখন তা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করে।
তিনি আরো বলেন, ‘ডিজিটাল লেনদেন ব্যবস্থার মাধ্যমে আর্থিক কার্যক্রম যেমন দ্রুত ও সহজ হয়, তেমনি এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।’
পূবালী ব্যাংক কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক আলমগীর কবির, বলেন, ‘ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং এটি স্বচ্ছ নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এ সময় তিনি ক্যাশলেস লেনদেন ব্যবস্থার গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, মিজানুর রহমান,নজরুল হোসেন, সুমন সরকার, মোঃ রায়হানুর রহমান কাজল, সহ আরো অনেকে।

Posted ৭:৪১ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


