বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাংবাদিক আবুল হোসেনের মৃত্যুতে সিলেট মিরর প্রকাশক ফয়সল চৌধুরীর শোক

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   146 বার পঠিত

সাংবাদিক আবুল হোসেনের মৃত্যুতে সিলেট মিরর প্রকাশক ফয়সল চৌধুরীর শোক

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক সিলেট মিররের প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী।

এক শোক বিবৃতিতে ফয়সল আহমদ চৌধুরী বলেন, মোহাম্মদ আবুল হোসেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন। বহু বছর ধরে তিনি সুনামের সাথে সাংবাদিকতার মতো মহান পেশায় কাজ করে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যু আমাদেরকে শোকে মুহ্যমান করেছে। তাঁর কাজ ও নিবেদন সিলেটের সাংবাদিকতার ইতিহাসের অংশ হয়ে থাকবে।

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ফয়সল চৌধুরী।

Facebook Comments Box

Posted ৬:৪০ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com