মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

কালিয়াকৈরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ আজিজুর রহমান (৫৫), মাইটিভি কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কালিয়াকৈর পৌরসভার শিমুলতলী এলাকায় বিবাদী মোঃ মামুন আলী (৪০) ও তার আমিনুল ইসলাম (৫৫)সহ আরও ৪-৫ জন অজ্ঞাত সন্ত্রাসী সাংবাদিক আজিজুর রহমানের উপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মামুন আলী ভুক্তভোগীর আপন ভাতিজা এবং নিজেকে পীর দাবি করে। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর সম্পত্তি আত্মসাৎ ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। ঘটনার দিন বাড়ির সামনে গলি রাস্তায় মামুন আলী ও তারটএ সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় মামুন আলী দুই হাত দিয়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় সাংবাদিক আজিজুর রহমান নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মান্নান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com