মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে ভারতীয় ১০১ বোতল মদসহ গ্রেফতার ১

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

গোয়াইনঘাটে ভারতীয় ১০১ বোতল মদসহ গ্রেফতার ১

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ও প্রাইভেট কার সহ ১ জন কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি কালে জুবায়ের আহমদ( ২২) নামে একজন কে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুবায়ের আহমেদ ( ২৫) গোয়াইনঘাট উপজেলার ছোটখেল গ্রামের মৃত জলাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার এসআই জহুর লাল দত্ত ও এসআই জয়ন্ত তালুকদার তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি কালে একটি প্রাইভেট কারের পিছনের ডালায় ভর্তি ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ জুবায়ের কে গ্রেফতার করা হয়।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য ২ লাখ ৮১ হাজার টাকা।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন,ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ ১ জন কে গ্রেফতার করা হয়েছে।এসময় পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।গ্রেফতার কৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com