রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে ৩০২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   229 বার পঠিত

কালিয়াকৈরে ৩০২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে ৩০২বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আন্তজেলা মাদক পাচারকারী দলের কুখ্যাত ২ সদস্যকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত জীবন মিয়া (৩৫) কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা গ্রামের ধন মিয়ার ছেলে ও জামরুল ইসলাম (২৭) লালমনিরহাট জেলার, হাতীবান্ধা থানার, খুরদা বিছনদই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

জানা যায়, এলাকায় চুরি ডাকাতি ও ছিনতাই রোধে প্রতিদিনের মত কালিয়াকৈর থানার একদল টহল পুলিশ শনিবার (১২ জুলাই) ভোর রাতে উপজেলার বক্তারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আন্তজেলা মাদক পাচারকারী দলের কুখ্যাত দুই সদস্যকে গ্রেফতার করে। সেই সাথে ফেনসডিল বহনকারী কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ১০:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com