রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযানে নৌপথে চাঁদাবাজির দায়ে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

গোয়াইনঘাট প্রতিনিধি   |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   142 বার পঠিত

গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযানে নৌপথে চাঁদাবাজির দায়ে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

সিলেটের গোয়াইনঘাটে বালু বোঝাই বাল্কহেড আটকে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় গ্রেপ্তারকৃতদের সাথে থাকা দেশীয় অস্ত্র ও নদীপথে বাল্কহেড গতিরোধে ব্যবহৃত দুটি ইঞ্জিন নৌকা জব্দ করেছে যৌথবাহিনী।

রোববার (৬ জুলাই) দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ অভিযানে উপজেলার ৪ নং লেংগুড়া ইউনিয়নে লেংগুড়া গ্রামের গোয়াইনঘাট নদী পথে চাঁদাবাজির সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রফতার কৃতরা হলেন, উপজেলার মাটিকাপা গ্রামের জালাল উদ্দিনের ছেলে ইকবাল হোসেন ইমন, লেংগুড়া গ্রামের জিহাদা উল্লাহর ছেলে কুদরত উল্লাহ,মাহমুদ আলীর ছেলে তোফায়েল আহমদ, জমির উদ্দিনের ছেলে বদর উদ্দিন, তাহির আলীর ছেলে সুলেমান, আঃ ছালামের ছেলে রহিম উদ্দিন।

জানা গেছে, সরকারের ইজারাকৃত বালু মহাল থেকে বালুবাহী বাল্কহেড যাওয়ার পথে লেংগুড়া গ্রামের ফয়সাল আহমেদের ছেলে আজমল হোসেন (২৬) এর নেতৃত্বে সক্রিয় একটি চাঁদাবাজ চক্র অবৈধভাবে বালু বোঝাই প্রায় দুই শত বাল্কহেড আটক করে রাখে।এ নিয়ে ইজারাদারের সাথে কয়েকবার সমন্বয়ক পরিচয় দারী আজমল গংদের সাথে বিষয়টি নিরসনের জন্য বসলেও তার কোন সুরাহ হয়নি।এদিকে সুরাহ না পেয়ে প্রতিবাদে নৌ শ্রমিকরা চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল শনিবার গোয়াইনঘাট থানার সামনে বিক্ষোভ করেন।

জানা যায়,বালু বোঝাই প্রায় দুই শত বাল্কহেড গত দুই সাপ্তাহ ধরে লেংগুড়া গ্রামের আজমল বাহিনীর জিম্মি থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাল্কহেড সাথে আসা শ্রমিক ও স্থানীয় নৌকা শ্রমিকদের জোর পূর্বক জিম্মি করে রাখায় উপজেলা প্রশাসনের উদ্যোগ গঠিত অভিযানে আজমল গংদের হাত থেকে উদ্ধার করে যৌথ বাহিনীর অভিযানিক দল।

কয়েকঘন্টা ব্যাপি অভিযানে আজমল পালিয়ে গেলেও তার কিছু সংখ্যক লোক সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরলে তাৎক্ষণিক ৬ জনকে আটক করতে সক্ষম হয় অভিযানকারী দল।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় দেশীয় অস্ত্র এবং অবৈধভাবে চাঁদা আদায়ের দ্বায়ে মামলার প্রস্তুতি পক্রিয়াধীন রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, নৌপথে বালু বোঝাই বাল্কহেড আটকে রাখার দ্বায়ে এবং এ ঘটনার সাথে সরাসরি জড়িত থাকায় ৬ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি নৌ পথে চাঁদাবাজির সাথে অপরাপরদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, নদী পথে বালুবাহী বাল্কহেড অবৈধভাবে আটকের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়াইনঘাট থানা পুলিশ ও নৌ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বালু বোঝাই বাল্কহেড গুলো ছেড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com