শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে মোবাইল কোর্ট: ৪ জনকে জরিমানা, ৮৩৩০ মিটার রিং জাল পুড়িয়ে ধ্বংস

সুনামগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

শান্তিগঞ্জে মোবাইল কোর্ট: ৪ জনকে জরিমানা, ৮৩৩০ মিটার রিং জাল পুড়িয়ে ধ্বংস

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণের উদ্যোগ হিসেবে নিষিদ্ধ রিং জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে চারজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ৮ হাজার ৩৩০ মিটার নিষিদ্ধ রিং জাল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সদরপুর এলাকার নাইন্দা নদী ও সাংহাই হাওর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার কামরুল হাসান, নির্বাহী অফিসের নাজির মো. আবু বক্কর সিদ্দিক, শান্তিগঞ্জ থানার এসআই/মো. নুর উদ্দিন, যুবদল নেতা মো. রায়হান আহমদ সহ প্রমুখ।

অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় একটি মামলা করা হয়। মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত ৪৯টি রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৩৩০ মিটার এবং আনুমানিক মূল্য ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। পরে জব্দ করা নিষিদ্ধ রিং জালগুলো সদরপুর ব্রিজের পশ্চিম পাশে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণে হাওর ও নদ-নদীর মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৭:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com