বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উলিপু‌রে কিশোর- কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

উলিপু‌রে কিশোর- কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

কুড়িগ্রামের উলিপুরে  কিশোর-কিশোরীদের আবেগ নিয়ন্ত্রণ, মানসিক চাপ মোকাবেলা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (৭ সেপ্টেম্বর ) সকাল১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার  বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিকেল অফিসার ডা: ইব্রাহিম, প্রশিক্ষণ পরিচালনা করেন  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) মো:‌ রেজাউল ক‌রিম প্রশিক্ষণে তরুণদের মানসিক সমস্যা চেনা, দুশ্চিন্তা ও বিষণ্ণতা দূর করার উপায় এবং প্রয়োজনে সঠিক সাহায্য খোঁজার কৌশল শেখানো হয়।

কর্মশালায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক সহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

Facebook Comments Box

Posted ৭:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com