রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উলিপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা তানভীর গ্রেপ্তার

‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি   |   রবিবার, ২৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   121 বার পঠিত

উলিপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা তানভীর গ্রেপ্তার

‎কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রিমেজ (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত তানভীর আহমেদ রিমেজ উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বদরুল আলমের ছেলে। তানভীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।

‎পুলিশ জানায়, রোববার (২৯ জুন) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরশহরের যমুনা ব্যাংকের সামনে থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিলো। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রিমেজ’র বিরুদ্ধে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com