সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে বালু দিয়ে ডাকা ট্রাক থেকে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

সিলেটে বালু দিয়ে ডাকা ট্রাক থেকে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটেের জৈন্তাপুরে অবিনব কায়দায় বালু দিয়ে ডাকা ট্রাক থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) ও সেনাবাহিনী।

বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যম কে জানিয়েছেন সিলেট ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মঙ্গলবার ( ২৪ জুন) গোপন সংবাদের ভিওিতে সিলেট ব্যাটালিয়ন( ৪৮ বিজিবি র) একটি বিশেষ টহল দল ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ বীর এই যৌথ অপারেশন পরিচালনা করে।জৈন্তাপুরের হরিপুর আর্মি ক্যাম্প এর সাথে সিলেট – তামবিল মহাসড়কে হরিপুর নামক স্থানে যৌথ অপারেশন পরিচালনা করা হয় ।যৌথ অপারেশনে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করে।আটককৃত এ সকল ভারতীয় কসমেটিক সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে উপরে বালু দিয়ে ডেকে নিয়ে যাওয়া হচ্ছিল ।আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর হরিপুর ক্যাম্প সাথে যৌথ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১০:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com