সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে ১ কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   175 বার পঠিত

গোয়াইনঘাটে ১ কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটের গোয়াইনঘাট বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (৩১ মে) এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যম কে জানিয়েছেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক।

বিজিবি জানায়, শনিবার( ৩১ মে) গোপন সংবাদের ভিওিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি দায়িত্বাধীন সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়,বিছনাকান্দি,তামাবিলএবং প্রতাপপুর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী,গরু,বিভিন্ন প্রকার ইনজেকশন, বিভিন্ন প্রকার টেবলেট, জেল, জিরা এবং মদ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সীজার মূল্য ১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৯ শত ৭০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১০:১৪ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com