সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গলায় ছুরি ঠেকিয়ে কবরস্থানে তুলে নিয়ে প্রতিবন্ধি কিশোরকে বলৎকারের ঘটনায় শান্তিগঞ্জের সেই বখাটের বিরুদ্ধে মামলা দায়ের

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   257 বার পঠিত

গলায় ছুরি ঠেকিয়ে কবরস্থানে তুলে নিয়ে প্রতিবন্ধি কিশোরকে বলৎকারের ঘটনায় শান্তিগঞ্জের সেই বখাটের বিরুদ্ধে মামলা দায়ের

কবরস্থানে তুলে নিয়ে গিয়ে প্রতিবন্ধি কিশোরকে বলৎকারের ঘটনায় সেই বখাটে ইমনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় ভিকটিম কিশোরের হতদরিদ্র মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন মঙ্গলবার রাতে। অভিযুক্ত ইমন মিয়া জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের জমির আলীর ছেলে।

বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জানান, ঘটনার পর থেকে ইমন আত্মগোপনে রয়েছে।
বৃহস্পতিবার মামলা ও ভিকটিমের পারিবারীক সুত্র জানায়, উপজেলার জয়কলস গ্রামের হতদরিদ্র পরিবারের ১১ বছর বয়সি শারিরীক বাক প্রতিবন্ধি কিশোর জয়কলস গ্রামের পুর্ব পাশের হাওরে থাকা গাভি (গবাদিপশু) আনতে যায়, গেল শুক্রবার (২৩ মে)। ওই সময় গ্রামের জমির আলীর ছেলে বখাটে যুবক ইমন ভিকটিমের কিশোর ছেলেকে গ্রামের কবরস্থানের জঙ্গলের ভেতর তুলে নিয়ে যায়। এরপর ওই কিশোরের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে তাকে বলৎকার করে ইমন।

কিশোরের চিৎকার শুনে আশেপাশে থাকা অপর একদল কিশোর এগিয়ে আসলে ইমন কৌশলে পালিয়ে যাওয়ার পর গ্রামবাসীর সহযোগিতায় চিকিৎসার জন্য প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে ওই কিশোরের চিকিৎসার দায়িত্বে থাকা একজন মেডিক্যাল অফিসার জানান,বলৎকারের কারণে ওই কিশোরের পায়ুপথে ছিড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, নিয়মিত চিকিৎসা সেবা নিলেও সূস্থ্য হতে সময় লাগবে।
বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানার মামলার তদন্তকারি অফিসার এসআই নোবেল সরকার জানান, অভিযুক্ত আসামি ইমনকে গ্রেফতারে তথ্য প্রযুক্তি ছাড়াও একাধিক সোর্সের মাধ্যম তার সন্ধান চলছে।

Facebook Comments Box

Posted ১১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com