সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে দুর্ধর্ষ ডাকাতি: হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

গাজীপুর প্রতিনিধি   |   বুধবার, ০৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   263 বার পঠিত

কালিয়াকৈরে দুর্ধর্ষ ডাকাতি: হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

গাজীপুরের কালিয়াকৈরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব মধ্যপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আজাদ হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার ভোর রাতে ৮/১০ জনের একদল সশস্ত্র ডাকাত উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব মধ্যপাড়া গ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী আজাদ হোসেনের বাড়ির ঘরের দড়জা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় মুখোশ পরিহিত ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এক পর্যায়ে গৃহে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম ডাকাতআতঙ্ক বিরাজ করছে। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ১০:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com