বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ট্রাম্পের অভিবাসননীতি

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩৪ বাংলাদেশিকে

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩৪ বাংলাদেশিকে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত অভিবাসননীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৩৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ৬ মার্চ থেকে সোমবার পর্যন্ত (৪৬ দিনে) যুক্তরাষ্ট্র তাঁদের ফেরত পাঠিয়েছে। ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানো শুরু করে দেশটি। এর ধারাবাহিকতায় বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। পুলিশ সূত্র জানায়, অভিবাসনসংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরেও তাঁরা যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিরাও রয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com