



অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 572 বার পঠিত

গৌছুলউলুম জামেয়া ইসলামিয়া পশ্চিম পীর মহল্লা সিলেটের বার্ষিক ওয়াজ মাহফিল সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সোমবার (১৩ জানুয়ারি) জামেয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসাবে পবিত্র কুরআন থেকে তাফসির পেশ করেন আল্লামা নজরুল ইসলাম কাসেমী।
এছাড়া দ্বীনি শিক্ষা প্রসারে সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম মাহফিলে বয়ান পেশ করেন।
মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা এবং জামেয়ার সমৃদ্ধি কামনায় আল্লাহ পাকের দরবারে বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
মাহফিলে উলামায়ে কেরাম, মুসল্লিগণ, ছাত্র-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানানো হয়।

Posted ১০:৩৭ পিএম | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


