



আমতলী (বরগুনা) প্রতিনিধি | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

আমতলীতে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বুধবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্র সচিব ও হল সুপারদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি । উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সেলিম মাহামুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্র সচিব অধ্যক্ষ মো: মাহাবুবুর রহমান, আবদুস সালাম, মো: বজলুর রহমান, মো: শাহ আলম, এম,এ হান্নান,মাহাবুব আলম, হল সুপার মোয়াজ্জেম হোসেন, গাজি গোলাম ফারুক (প্রমুখ) । সভায় পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার বলেন,” যে কোন মূল্যে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে । এর ব্যত্যয় ঘটলে কেন্দ্র সচিব ও হল সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।

Posted ৯:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


