



গোয়াইনঘাট প্রতিনিধি | শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 152 বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটের ১১ নং মধ্যে জাফলং ইউনিয়নে গোয়াইনঘাট থানা পুলিশের জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে উপজেলার ১১ নং মধ্যে জাফলং ইউনিয়নের বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।পরে অভিযানিক টীম রাত সাড়ে ৯ টায় উপজেলার বাংলাবাজারে স্থানীয় জনতা ও বাজার কমিটি ব্যবসায়ীর উপস্থিততে জুয়া ও মাদক বিরোধী জনসচেতনতা মূলকসভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার সন্ধ্যা থেকে গোয়াইনঘাট থানার ও ১১ নং মধ্যে জাফলং ইউনিয়নের বিট অফিসার এসআই উৎসব কর্মকার এর নেতৃত্ব থানা পুলিশের একটি টীম জুয়া ও মাদকের বিরুদ্ধে ওই ইউনিয়নে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেছে।থানা পুলিশের অভিযানিক টীম অভিযান শেষে ইউনিয়নের বাংলা বাজারে স্থানীয় জনতা ও বাজার কমিটির উপস্থিতিতে জুয়া ও মাদক বিরোধী জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অভিযানে নেতৃত্বে দেওয়া গোয়াইনঘাট থানার ও মধ্যে জাফলং ইউনিয়ন বিট অফিসার এসআই উৎসব কর্মকার সভায় বক্তব্য রাখেন । তিনি বলেন মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স অবস্থান রয়েছে। মাদকাসক্ত যুব সমাজ দেশ ধ্বংস করে। একটা যুব সমাজে যদি মাদক ছড়িয়ে দেওয়া যায় তাহলে সমাজ – দেশ ধ্বংস হয়ে যাবে। যারা এই মাদক,জুয়া, ইভটিজিং জড়িয়ে যাচ্ছে আমাদেরই সন্তান, ভাই ভাতিজা, ভাগনা,আত্মীয় বা প্রতিবেশী। সমাজের এই মাদকাসক্তদের আমরা কেউ না কেউ চিনি ও জানি। আমরা যদি সচেতন হই, তাদের প্রতি সম্মিলিত ভাবে নজর দেই দেই- তাহলে তাদেরকে এই অভ্যাস থেকে ফিরিয়ে আনা সম্ভব। বিশেষ করে প্রত্যক অভিভাবক কে সচেতন হতে হবে।সন্তানরা কোথায় যাচ্ছেন কি করছেন কার সাথে মিসছে সেই দিকে অভিভাবকরাই খেয়াল রাখলে সন্তানরা অপরাধে জড়াবে না।প্রত্যক অভিভাবকরা তার সন্তানদের যতটুকু শাসন করতে পারবে, দুর থেকে কেউ এসে সেই শাসন করতে পারবে না।তাই সচেতন অভিভাবক সহ সবাইকে ঐক্যবদ্ব হয়ে সমাজ থেকে মাদক নির্মূলে আগ্রনী ভূমিকা রাখলে সমাজের মাদকাসক্ত রোধ করা সম্ভব। মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের পাশাপাশি সামাজিক ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে। এসময় মাদক,জুয়া, ইভটিজিং নারী ও শিশু নির্যাতনের মত অপরাধ দমনে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার অভিমত ব্যক্ত করেন তিনি।
এসময় গোয়াইনঘাট থানার এসআই জহুর লাল দত্ত, এসআই তরিকুল ইসলাম সহ পুলিশের অভিযানিক টীম,বাংলা বাজারের ব্যবসায়ী, যুবসমাজ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Posted ৩:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


