মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাংবাদিক হেনার বাবার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   172 বার পঠিত

সাংবাদিক হেনার বাবার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য হেনা বেগমের পিতা মো. আবদুল হামিদ (৬৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় নগরের আম্বরখানায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সাংবাদিক হেনার বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং ক্লাবের সদস্যবৃন্দ। এক শোক বার্তায় জানানো হয়, মরহুম মো. আবদুল হামিদ একজন সৎ ব্যবসায়ী ও ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক। নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন। উল্লেখ্য, সাংবাদিক হেনা বেগমের বাবা মো. আবদুল হামিদ ঘূর্ণি এলাকার বাসিন্দা এবং আম্বরখানা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রামে। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ দুনিয়াতে অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ এশা রোকেয়া কলবাখানী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হযরত চাষনীপীর (র.) কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে ।

Facebook Comments Box

Posted ৯:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com