শিরোনাম >>
শিরোনাম >>

ওয়েস্ট পয়েন্ট কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   244 বার পঠিত

ওয়েস্ট পয়েন্ট কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

ছবি : সংগৃহীত

সিলেট ওয়েস্ট পয়েন্ট কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম শিবের বাজার হাসান সেন্টার কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সকাল ১০ টায় হাসান সেন্টার কলেজ হল রুমে বাংলা বিভাগের প্রভাষক আব্দল ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ শেখ মিনা বেগমের সভাপতিত্বে কলেজের শিক্ষকদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মনজুরুল মাআবুদ, সিনিয়র শিক্ষক সৈয়দ হুমাম মহসিন।

এ সময় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক আব্দুল ওয়াদুদ, সমাজকর্ম বিভাগের প্রভাষক মাহামুদা আক্তার মনি, ইংরেজি বিভাগের প্রভাষক সিরাজুল ইসলাম।

ওরিয়েন্টেশনে অধ্যক্ষ শেখ মিনা বেগম শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন তোমরাই দেশের শক্তি, তোমাদেরকে
পড়াশোনার উপর সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।

 

Posted ৯:৫৪ পিএম | মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com