



গোয়াইনঘাট প্রতিনিধি | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ | প্রিন্ট | 141 বার পঠিত

ছবি : সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ শাকিল মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার সময় গোয়াইনঘাট মধ্যে জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামে অভিযান চালিয়ে ৩ লাখ ২৫ হাজার টাকা দামের ভারতীয় ৬৫ বস্তা চিনিসহ ১ জনকে গ্রেফতার করা হয়। বিষয়টি আজকের সংবাদ২৪ ডটকমকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম পিপিএম।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার সময় গোয়াইনঘাট থানার এসআই পিন্টু সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১নং মধ্যে জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর গ্রামে অভিযান চালিয়ে ধৃত আসামী শাকিল মিয়া বসতঘর হইতে ভারতীয় ৬৫ বস্তা চিনি উদ্ধার পূর্বক শাকিল মিয়াকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ভারতীয় চিনির সর্বমোট মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। ধৃত শাকিল মিয়ার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Posted ১০:১৪ পিএম | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


