শিরোনাম >>
শিরোনাম >>

৩০ জুলাই জাতীয় উলামা সম্মেলন সফল করুন : সাইফুর রহমান সাজাওয়ার

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ১৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   170 বার পঠিত

৩০ জুলাই জাতীয় উলামা সম্মেলন সফল করুন : সাইফুর রহমান সাজাওয়ার

ছবি : সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার বলেছেন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, তাই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে আগামী ৩০ জুলাই ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে জাতীয় উলামা সম্মেলন সফল করুন। তিনি শবিবার (১৩ জুলাই) বিকাল ৩ টায় শান্তিগঞ্জ বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জেলার শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ছমির উদ্দীন সালেহ এর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বায়তুলমাল সম্পাদক হা.মাওলানা সৈয়দ ফেদাউল হক।এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মাওলানা এনামুল হক প্রমুখ। সভায় জাতীয় উলামা সম্মেলন ২৪ সফল করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

Posted ৯:৩৯ পিএম | শনিবার, ১৩ জুলাই ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com