



বিশ্বনাথ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 172 বার পঠিত

ফাইল ছবি
সিলেটের বিশ্বনাথে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তার নাম নাঈম উদ্দিন (১৮)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের সৌদি প্রবাসী সেলিম উদ্দিনের ছেলে।
বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে নিখোঁজ রয়েছেন তিনি। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনও। নাঈম সিলেটের দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় তার পরিবার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)’র আবেদন করেছেন।
নাঈমের চাচা মো. মুহিব উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ নতুন বাজার থেকে খরচপাতি কিনে বাড়ি ফিরে সে। এরপর তার মাকে জানিয়ে, বিশ্বনাথ পুরানবাজারের মস্তুরা পয়েন্টে জনৈক এক ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে আর বাড়ি ফিরেনি।
এদিকে রাতে বাড়ি না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। মোবাইল বন্ধ পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সবাই। পরে বৃহষ্পতিবার (১১ জুলাই) দিনভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি তার।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ পুুলিশ স্টেশনের ফোকাল পয়েন্ট অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ‘নিখোঁজ ব্যক্তির ব্যবহৃত দুুটি মোবাইল নাম্বার নিয়ে কাজ করছে পুলিশ। বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।’

Posted ১০:৪৯ পিএম | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


