শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

গোয়াইনঘাট প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   156 বার পঠিত

গোয়াইনঘাটে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে এক সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার (২২ জুন) রাতে উপজেলার রসুলপুর গ্রামের পার্শ্ববর্তী হাজী সুনা মিয়া জুন গনধর্ষনের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পুর্বজাফলং ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামের মন্তাজ আলীর ছেলে আকরাম হোসেন (৩৫) একই ইউনিয়নের গুচ্ছ গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩৩) ও রসুলপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানা (২৩)।

মামলা সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পুর্ব জাফলং ইউনিয়নের রসুলপুর গ্রামের একটি কলোনির ভাড়াটিয়া এক সন্তানের জননী (২২)-কে শনিবার রাতে অভিযুক্ত শাহজাহান ও ফরিদসহ কয়েকজন জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী হাজী সুনা মিয়া জুনের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। পরে গ্রেফতারকৃতরাসহ পাঁচজন মিলে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন ফেলে রেখে চলে যায়।
স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে রাতেই ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মঙ্গলবার (২৫ জুন) এই ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান সুমন বলেন, জাফলংয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Posted ১০:১৪ পিএম | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com