



বিশ্বনাথ প্রতিনিধি | সোমবার, ২৪ জুন ২০২৪ | প্রিন্ট | 137 বার পঠিত

সিলেটের বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। সোমবার (২৪ জুন) বিকেল ২টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হামদরচক গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করে। ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। পরে জানাজা শেষে তাকে দাফন করেন আত্মীয়-স্বজনরা। এসময় মুক্তিযোদ্ধার শেষ যাত্রায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ।
গত শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় সাড়ে ৬টায় বার্ধক্যজনিত কারণে জাতির এই শ্রেষ্ঠ সন্তান নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ১ মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Posted ১০:৪০ পিএম | সোমবার, ২৪ জুন ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


