শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   160 বার পঠিত

গোয়াইনঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটে ভুগোইল বিল থেকে ভাসমান অজ্ঞাত অনুমান ৩৫-৪০ বছর বয়সের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৩টার সময় উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়নের গহড়া গ্রামের পার্শ্ববর্তী ভূগোইল বিলের এক পাশ থেকে পানিতে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।

লাশ ফুলে ফেঁপে শরীরের চামড়া উঠে গেছে। মৃতের মাথার পেছনে বেরিয়ে গেছে মুখের অংশ ফুলে থেতলে ও পচে গেছে। লাশের পরনে কোন কাপর ছিল না। লাশের কোমর হইতে নিচের অর্ধ অঙ্গ ছিল না।এ সময় লাশের কাছাকাছি কোন কিছু পাওয়া যায়নি।

এদিকে লাশ উদ্ধারের পর সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা সাত আট দিন ধরে লাশ পানিতে ভাসছিল।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, উপজেলার গহড়া গ্রামের পার্শ্ববর্তী ভুগোইল বিলে লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। যদি পরিচয় মিলে তাহলে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যতায় পুলিশ এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

Posted ১০:০৫ পিএম | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com