শিরোনাম >>
শিরোনাম >>

বিছনাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   158 বার পঠিত

বিছনাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জুয়েল মিয়া উপজেলার কুপার বাজারে একটি দোকানে দর্জির কাজ করত।

বৃহস্পতিবার (২০জুন) সকাল ৯টার সময় উপজেলার বগাইয়া হাওর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জুয়েল মিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওর গ্রামের মন্নান মিয়ার ছেলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জুয়েল মিয়া নৌকা যোগে বন্যার পানি দেখতে ঘুরতে গিয়ে বগাইয়া হাওর মধ্যে পাড়া ক্লাব ঘরের সামনে বৈদ্যুতিক মেইন তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন।গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুপার বাজারের একটি ফার্মেসীতে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ও বিছনাকান্দি ইউনিয়নের বিট অফিসার এসআই এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন,বগাইয়া হাওর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি লাশটি উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Posted ৭:২৬ পিএম | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com