শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

গাজীপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গাজীপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।  রোববার (৪ অক্টোবর) সকালে গাজীপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন গাজীপুর জেলার  পুলিশ সুপার  মোহাম্মদ জসীম উদ্দিন । সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে উপস্হিত  অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস্ মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন  নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন  মোঃ শফিকুল ইসলাম সহকারী  পুলিশ সুপার, (কালিয়াকৈর সার্কেল)। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,  সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Posted ৭:৩০ পিএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com