শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন 

গাজীপুর প্রতিনিধি   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন 

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত সাতদিন ব্যাপী ’১৩তম জাতীয় গাইড ক্যাম্প, ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ইপাড়াস্থ ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য- “সবুজ পৃথিবী – সুন্দর আগামী “।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনের (ভূমি) শামসুন নাহার শিলা, কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি সার্জন ডাঃ মাহমুদ নিলয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ট্রেইনার তিথি দে।অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম), প্রফেসর ড. ইয়াসমিন আহমেদসহ জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও দশটি অঞ্চল (রাজধানী, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনিসংহ অঞ্চল) হতে প্রায় ৬০০ জন গাইড, গাইড গাইডার, কমিশনারবৃন্দ অংশগ্রহণ করেন।

Posted ৭:২৫ পিএম | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com