শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রামের রাউজানে ‘রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল’-এর ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সাউথ এশিয়া রেডিও ক্লাব

এম এ মাহমুদ হায়দার জীবন   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

চট্টগ্রামের রাউজানে ‘রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল’-এর ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সাউথ এশিয়া রেডিও ক্লাব

মধ্য ইউরোপের অত্যন্ত নিরাপদ ও উন্নত রাষ্ট্র চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম “রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল (আরপিআই)”-এর গৌরবের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

বহির্বিশ্বে চেক সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ১৯৩৬ সালের ৩১ আগস্ট সকাল ১০টায় প্রাগের নিকটবর্তী পোদেব্রাদি নামক স্থান থেকে প্রথমবার এই রেডিওর আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছিল। চেকোস্লোভাকিয়ার ঐতিহাসিক পটভূমিতে শুরু হওয়া এই বেতার কেন্দ্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই এবং মখমল বিপ্লবের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক ঘটনার সাক্ষী।

রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর নির্দেশনায় গত ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামে মরহুম সামশুল আলমের বাসভবনে এক মতবিনিময় সভা ও প্রীতি চা-চক্রের আয়োজন করা হয়।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর মহাসচিব ও লেখক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে এতে অংশ নেন, লেখক ও গ্রন্থকার মুফতি মোহাম্মদ সালেহ সুফিয়ান ফরহাদাবাদী, শিক্ষক মোহাম্মদ এরশাদুল মোস্তফা, হযরত রুস্তম শাহ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ মাহমুদ হায়দার জীবন, সংগঠক সৈয়দ মোহাম্মদ মুসা খান, কবি ও লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন, বড় হাফেজ (রহ.) জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, রাহুল দাশ, মোহাম্মদ সাইফুল ইসলাম, গোপাল দত্ত, মোহাম্মদ মিজানুর রহমান, নুরুল আলম ইয়াছিন প্রমুখ।

চেক প্রজাতন্ত্রের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় বিশ্ববাসীর কাছে তুলে ধরাই রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল (আরপিআই)-এর প্রধান কাজ। বর্তমানে এটি মূলত স্যাটেলাইট, মোবাইল অ্যাপ এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেটে সারাবিশ্বে লাইভ ও পডকাস্ট আকারে শোনা যায়।

আলোচনা সভায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর নেতৃবৃন্দ রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল (আরপিআই) থেকে প্রচারিত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সকল কর্মকর্তা, কলাকুশলী ও শ্রোতাদের লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের চা-নাস্তা দিয়ে আপ্যায়ন করার মাধ্যমে এই আনন্দঘন মতবিনিময় সভার সমাপ্তি হয়।

Facebook Comments Box

Posted ১:০১ পূর্বাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com