



গাজীপুর প্রতিনিধি | রবিবার, ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত

গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আয়োজিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ ও বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কালিয়াকৈর বাস টার্মিনাল চত্তরে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত চিলেন গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপি’র সহ- শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সাম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মিনার উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ, এইচ,এম ফখরুল হোসাইন, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, আজ থেকে প্রতিটি এলাকায় জনসচেতনামূলক ভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে, এ ব্যাপারে কোন আপস করা যাবে না।
সমাবেশ শেষে বিশাল র্যালি কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বাস স্ট্যান্ড ও বাজার রোড প্রদক্ষিণ শেষে টার্মিনাল এসে শেষ হয়।


Posted ৭:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


