বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে ২৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

সুনামগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

শান্তিগঞ্জে ২৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ২৬ হাজার ৯৬১ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল।

বৃহস্পতিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের সম্মেলন কক্ষে, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে এডভোকেসী সভায় এই ঘোষণা দেওয়া হয়।

এডভোকেসী সভায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্বে, বক্তব্য দেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ।

সভায় আরও বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.
তারিক জামিল অপু, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহিনুর রহমান সহ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, মেডিক্যাল টেকনোলজিস্ট কামরুজ্জামান কামরুল, নার্স সুপার. সুজন দেবনাথ,শান্তিগঞ্জ ইফা অফিসের এমসি মো. মিজানুর রহমান।

সভায় আগামী ২৮ জুন রবিবার সারা দেশের ন্যায় সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে উপজেলার ৮ টি ইউনিয়নের মোট ২৬ হাজার ৯৬১ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কথা বলা হয়। এই দিন প্রতিটি এলাকার মসজিদে ও পুরো উপজেলায় মাইকিং করে সাধারণ মানুষকে অবহিত করারও কথা বলা হয়।

Facebook Comments Box

Posted ৬:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com