দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সরঞ্জা গ্রামের কৃতি সন্তান ও দিনাজপুর শহরের স্টেশন রোড এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাবেক কাহারোল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল হক (গেরা) মারা গেছেন।
গত কাল ১৯ মে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে বার্ধক্য জনিত কারণে স্টেশন রোডস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মোজাম্মেল হক গেরা সবার প্রিয় পরিচিত মুখ ছিলেন। এলাকায় ছোট বড় সবাই তাকে গেরা ভাই নামেই চিনতেন ।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃ’ত্যু’কা’লে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক (গেরা)-এর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশ ও জাতির জন্য তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সর্বস্তরের মানুষ।
বুধবার সকাল ১১টায় মরহুমের গ্রামের বাড়ি সরঞ্জা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওনার দিয়ে প্রথম নামাজে জানাজা শেষে বাদ জোহর দিনাজপুর শহরের স্টেশন জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজার পূর্বে দ্বিতীয় বার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে ফরিদপুর গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।