শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে ‘সেভেন সীডস-ইউকে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি   |   শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   75 বার পঠিত

জগন্নাথপুরে ‘সেভেন সীডস-ইউকে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘দৃষ্টি হোক স্বচ্ছ, জীবন হোক উজ্জ্বল’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘সেভেন সীডস-ইউকে’র সহযোগিতায় এবং শেখ ইদ্রিস মিয়া ও শেখ এনায়েত হাসানের অর্থায়নে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে মোট ৩৫৭ জন রোগীকে চক্ষু বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করেন। এর মধ্যে ২৩ জন রোগীকে চোখের ছানি ও নেত্রনালী অপারেশনের জন্য শনাক্ত করে ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ২৯৭ জনকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং ১৮৫ জন রোগীকে চশমা প্রদান করা হয়।

পুরো কার্যক্রম তদারকি করেন সংগঠনের ম্যানেজার সাদিকুর রহমান, ভলান্টিয়ার বদরুল ইসলাম এবং শেখ এরশাদুর রহমান।

ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতাল থেকে সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার মো. রেজাউল করীমের নেতৃত্বে ১২ জনের একটি বিশেষজ্ঞ টিম দিনব্যাপী চিকিৎসাসেবা পরিচালনা করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক সংগঠন ‘সেভেন সীডস-ইউকে’ ২০০২ সালে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ইয়েমেন, ফিলিস্তিন, সিরিয়া ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা, খাদ্য সহায়তা ও গৃহ নির্মাণ কার্যক্রম চালিয়ে আসছে। বাংলাদেশেও সংস্থাটি আর্তমানবতার সেবায় কাজ করছে। ইতিপূর্বে ছাতকের গোবিন্দগঞ্জ ও গোলাপগঞ্জের চন্দ্রপুরে চক্ষু ক্যাম্প এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অটোরিকশা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।

সংশ্লিষ্টরা জানান, গত রোববার ইংল্যান্ড থেকে প্রতিনিধি দল দেশে আসার পর এই কার্যক্রম শুরু হয়েছে। তারা দেশে অবস্থানকালে আরও বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করবেন।

Facebook Comments Box

Posted ৭:১৪ অপরাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com