শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সংবাদ সম্মেলন

রায়নগরে ভূমির দখল সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ জায়গার দখল পেতে চান উত্তরাধিকারীরা

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   53 বার পঠিত

রায়নগরে ভূমির দখল সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ জায়গার দখল পেতে চান উত্তরাধিকারীরা
সিলেট নগরের রায়নগর এলাকায় ২৬ শতক জায়গার মালিকানা নিয়ে সুপ্রিম কোর্টের রিভিউ আবেদন খারিজ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন উত্তরাধিকার সূত্রে ওই জায়গারি দাবিদাররা। তারা এখন ওই জায়গার দখল ফিরে পেতে চান। বুধবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জবরদখলকারীদের প্রতি জায়গা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান ওই জায়গার দাবিদার রায়নগর ব্রজনাথ টিলার সবুজ-১৯ এর বাসিন্দা বিনয় কুমার সিং। অন্যথায় তারা আইনি পদড়্গপে নেবেন বলে জানান তিনি।

লিখিত বক্তব্যে বিনয় কুমার সিং-এর জানান, রায়নগরে মিউনিসিপ্যালিটি মৌজার ২৬ শতক জায়গা (খতিয়ান নং ২৮১৯, দাগ নং ১০২৮৪) মালিক ছিলেন নব কুমার সিং। তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে মণিপুরী (হিন্দু) সম্প্রদায়ের দায়ভাগ অনুসারে ওই সম্পত্তির স্বত্ববান হন তার দাদা ইন্দ্রকুমার সিং।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় বাসিন্দা  মতিউর রহমান চৌধুরীর ছেলে পারভেজ আহমদ চৌধুরী, আদনান আহমদ চৌধুরী এবং তৌহিদ আহমদ চৌধুরী জাল দলিল তৈরি করে উত্তরাধিকারসুত্রে পাওয়া তাদের সম্পত্তি জবর দখল করেন।

সংবাদ সম্মেলনে বিনয় সিং অভিযোগ করে বলেন, ওই ভূমিখেকোরা ইন্দ্র কুমার সিংয়ের নামে জাল দলিল তৈরি করে ওই দলিল দিয়ে স্বত্ব ঘোষণার দাবিতে সাবজজ ২য় আদালতে তাদের বিরম্নদ্ধে মামলা (নং : ৫৫/১৯৯৯)  দায়ের করেন। সেই মামলাটি খারিজ হলে সিলেটের জেলা জজ আদালতে  স্বত্ব আপিল (৬০/২০০১) দায়ের করেন। অতিরিক্ত জেলা জজ ১ম আদালত এই আপিল মামলা নামঞ্জুর করলে পরবর্তীতে তারা হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন (নং ১৯১৬/২০০৩) দায়ের করেন। মেরিট না থাকায় ওই সিভিল রিভিশনটিও খারিজ হয়। পরবর্তীতে তারা লিভ টু আপিল (নং ৮১৮/২০২২) দায়ের করলে গত ১৪ জুলাই আদালত সেটি ডিসমিস করে দেন। জায়গার দখল পেতে মরিয়া ওই চক্রটি গত ২৪ আগস্ট সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেন। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গত ১৬ নভেম্বর উভয়পক্ষের শুনানি শেষে রিভিউ পিটিশনটিও ডিসমিস করে দেন।

বিনয় সিং-এর দাবি এমন অবস্থায় জায়গার দখল পেতে তাদের আর কোনো বাধা নেই। তিনি জবরদখলকারী জায়গা ও বাসার দখল ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, অন্যথায় আমরা প্রয়োজনীয় আইনি পদড়্গপে গ্রহণ করব।

Facebook Comments Box

Posted ৮:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com