বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত

ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

ফাইল ছবি

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট চ্যাপ্টারের সভাপতিসিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন কমিশনারসিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক প্রশাসক এবং টিআইবি সচেতন নাগরিক কমিটি সিলেটের সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শনিবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় বলেন- এমন গুণী ব্যক্তির শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। সিলেটের এই বিশিষ্টজন সিলেট জেলা প্রেসক্লাবের সকল নির্বাচনের সফল নির্বাচন কমিশনার ছিলেন। জনাব ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্যফারুক মাহমুদ চৌধুরী আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় বেলা পৌনে দুইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রীদুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে ১৯ সেপ্টেম্বর ফারুক মাহমুদ চৌধুরী সস্ত্রীক বাংলাদেশ থেকে নিউইয়র্ক যান। প্রথমে নিউইয়র্কে তাঁর কনিষ্ঠ ছেলের বাসায় কয়েক দিন  কাটিয়ে যুক্তরাষ্ট্রের আরেকটি শহরে তাঁর বড় ছেলের বাসায় যান। সেখানে কিছুটা অসুস্থ হয়ে পড়লে তিনি পুনরায় নিউইয়র্ক ফিরে আসেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার ফারুক মাহমুদকে নিউইয়র্কের একটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা পৌনে দুইটায় তিনি ইন্তেকাল করেন। তিনি কিডনি ও হার্টসহ নানা রোগে ভুগছিলেন।

ফারুক মাহমুদ চৌধুরীর লাশ নিউইয়র্কে দাফনের সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।

Facebook Comments Box

Posted ৭:২৬ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com