



অনলাইন ডেস্ক | শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 218 বার পঠিত

সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল এর মহানগর শাখার মাসিক সভায় এই প্রতিবাদ জানানো হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) সংগঠনের স্হায়ী অফিসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি মো আবুল কালাম। মহানগর শাখার নেতৃবৃন্দ দের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মো আব্দুল মালিক, অর্থ সম্পাদক মো উস্তার আলী, সহ সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, মিজান বিন বদরুল সহ আরও অনেক।

প্রধান অতিথি মো আবুল কালাম সিলেটের মানুষের স্বার্থে সেটেলমেন্ট প্রেস ঢাকায় স্থানান্তরের প্রতিবাদ জানিয়ে আগামী দিনে কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।
সিলেটের স্বার্থে কাজ করে সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল। সংগটনের বক্তারা সিলেটের হকারমুক্ত ফুটপাত ও নিরাপদ সড়কের দাবিতেও বক্তব্য রাখেন। ভবিষ্যতে উন্নয়নের ক্ষেত্রে কাজ করার মনোভাব নিয়ে কাজ করার বক্তব্য দেন মহানগর কমিটির সভাপতি মো: ফকরুজ্জামান।

Posted ১০:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


