মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দিন্যব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   135 বার পঠিত

জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দিন্যব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি: এর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দিন্যব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় মেন্দিবাগস্থ গ্যাস অফিসে স্বেচ্ছাসেবী সংগঠন “সন্ধানী” সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট এর সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান।

এসময় তিনি বলেন, রক্তদান একটি মহৎ কাজ। সময়মতো রক্ত দান করলে নিজে যেমন সুস্থ্য থাকতে পারা যায় তেমনি স্বেচ্ছায় রক্তদান করে অন্যের জীবনও বাঁচানো যায়। নিজে রক্ত দিন, অন্যকে রক্ত দিতে উৎসাহিত করুন। রক্তদানের মাধ্যমে একটি জীবন বাঁচানো নিঃসন্দেহে মহৎ কাজ। নিয়মিত রক্তদান করা একটি ভালো অভ্যাস। রক্তদানে শরীরের কোন ক্ষতি হয়ই না বরং নিয়মিত রক্তদান করলে বেশ কিছু উপকারও পাওয়া যায়।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সন্ধানীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com