রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটের জৈন্তাপুরে সাড়ে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   248 বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে সাড়ে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

সিলেটের জৈন্তাপুরে সাড়ে ৪ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃত যুবকের নাম কিবরিয়া আহমেদ। সে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই (হাটিরগ্রাম) গ্রামের জমিরউদ্দীনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষক কিবরিয়া একজন মুদি দোকানদার। শনিবার (২৬ জুলাই) সকাল আনুমানিক ৮:১০ মিনিটে ভিকটিম ওই শিশুটিকে কৌশলে চকলেট খাওয়ানোর কথা বলে তার দোকানে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে শিশুটিকে সে পায়ুপথে জোরপূর্বক ধর্ষণ করে। বাড়িতে ফিরে এসে শিশুটি শারিরের অংশে ব্যাথায় কান্নাকাটি করে তার মাকে ঘটনার বর্ণনা দেয়।

শিশুর মা ঘটনাটি ২নং জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলামকে জানালে তিনি স্থানীয় ২/৩ জন মুরুব্বিকে জানাতে বলেন। তারপর তাদের পরামর্শে শিশুকে সকাল আনুমানিক ১১টার দিকে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুর পরীক্ষা-নিরিক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে অভিভাবকে পরামর্শ দেয়। সোমবার (২৮ জুলাই) সকাল ১০:৪০ মিনিট থেকে ভিকটিম শিশুটি সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে চিকিৎসাধীন রয়েছে।

ধর্ষিত শিশুর চিকিৎসা ও তার পরিবারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখছেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী সমন্বয়কারী মোহাম্মদ দিদারুল আলম এবং শহর সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী মো. শামিম বিল্লাহ।

এদিকে শিশু ধর্ষণকারী কিবরিয়া আহমেদ-এর সর্বোচ্চ শাস্তি চেয়ে বিবৃতি দিয়েছে জৈন্তাপুর উপজেলার বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান ইউনিট ও হাবিবনগর চা বাগান ইউনিটের নেতৃবৃন্দ এবং উপজেলার অন্যান্য সদস্যবৃন্দ।

রোববার (২৭ জুলাই) ভিকটিম ওই শিশুর মা লিমা বেগম জৈন্তাপুর মডেল থানায় এসে লিখিত অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধর্ষণকারীকে গ্রেফতারের নির্দেশনা দেন। পরে দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের আদেশক্রমে উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ছদ্মবেশে দোকান থেকে ধর্ষক কিবরিয়াকে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিবরিয়া আহমেদ ধর্ষণের ঘটনায় সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯/(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং: ১৯, তারিখ: ২৭ জুলাই ২০২৫।

Facebook Comments Box

Posted ৯:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com