মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটের ডাক-এর ৪২ বছর পদার্পণে সিলেট জেলা বিএনপির শুভেচ্ছা

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   175 বার পঠিত

সিলেটের ডাক-এর ৪২ বছর পদার্পণে সিলেট জেলা বিএনপির শুভেচ্ছা

সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে ‘সিলেটের ডাক’-এর গৌরবময় ৪২ বছরে পদার্পণের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

দীর্ঘ চার দশক ধরে এই অঞ্চলের মানুষের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করে ‘সিলেটের ডাক’ জনমতের আস্থাভাজন হয়ে উঠেছে। এর পেছনে যাঁরা নিরলস পরিশ্রম করে গেছেন—সম্পাদক, প্রতিবেদক, কারিগরি ও প্রশাসনিক কর্মীসহ সকলকে আমরা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।

আপনারা রাজনৈতিক সংবাদ ও বিশ্লেষণে ভারসাম্য ও গুরুত্ব বজায় রেখে কাজ করেছেন, যা রাজনীতিবিদদের জন্য সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হয়েছে। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমরা আশা করি, আগামীর দিনগুলোতেও ‘সিলেটের ডাক’ মানবিকতা, গণতন্ত্র ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড সমুন্নত রাখবে এবং সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

আপনাদের পাশে সবসময় থাকার প্রত্যাশা ও শুভকামনা।

Facebook Comments Box

Posted ১০:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com