মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট নগরের সম্প্রীতির বন্ধন আগামী দিনে আরও শক্তিশালী হবে : মতবিনিময়সভায় আরিফুল হক চৌধুরী

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   265 বার পঠিত

সিলেট নগরের সম্প্রীতির বন্ধন আগামী দিনে আরও শক্তিশালী হবে : মতবিনিময়সভায় আরিফুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমাদের এই সিলেট নগর সাম্প্রদায়িক সম্প্রীতির নগর হিসেবে সুপ্রাচীনকাল থেকেই পরিচিত। সিলেট নগরের সম্প্রীতির বন্ধন আগামী দিনে আরও শক্তিশালী হবে। আমরা কোনো অশুভ শক্তির কাছে মাথানত করবো না। আমাদের সম্প্রীতি ও ভালোবাসার মিলনমেলা আমরা সবাই মিলেমিশে আরও সুসংহত ও সমৃদ্ধ করতে কাজ করবো।’

তিনি বলেন, ‘সিলেট নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রাস্থানেই আগামী দিনের সকল রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। সিলেটের ২০০ বছরের ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব রিকাবীবাজারেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে। এ স্থান অন্যত্র সরানো হবে না।’

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় সিলেট নগরের মির্জাজাঙ্গালের মণিপুরী রাজবাড়িস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় সিলেট নগরে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত রয়েছে। আমরা সিলেটবাসী সবসময় একে অপরের পাশে থাকি। একে অপররের প্রতি শ্রদ্ধাশীল থাকি।’ তিনি বলেন, ‘যে মানুষ তার নিজ ধর্ম সঠিকভাবে পালন করেন; তিনি কখনোই অন্য ধর্মের মানুষের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন না, কাউকে আঘাত করেন না।’

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন- সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উপদেষ্টা ড. দিলীপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি (২য়) সজল ঘোষ, উত্তম সিংহ রতন, লাড়ু সিংহ, বাবলু সিংহ, সাংবাদিক দিগেন সিংহ, ধরণী সিংহ, রতন সিংহ, অশোক শর্ম্মা, মিন্টু সিংহ, মাইব্রাম রাসেল, অপর্ণা দেবী, মুতুম সুরোজিত ও অমলেশ সিংহ।

সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ সমেন্দ্র সিংহ। মতবিনিময়সভার আগে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সংগঠনকে গতিশীল করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ রথযাত্রা মহোৎসব ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব দাখিল করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Facebook Comments Box

Posted ৯:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com