



অনলাইন ডেস্ক | বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত

ডা. জুবাইদা রহমানের জন্মভূমি সিলামে জন্মদিন উপলক্ষে কেক কাটছেন নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের গর্ব এবং সিলাম ইউনিয়নের অহংকার ডা. জুবাইদা রহমানের শুভ জন্মদিন উপলক্ষে তাঁর জন্মভূমি সিলাম ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুর ২টায় সিলাম ইউনিয়নের নিজ সিলাম পয়েন্ট প্রাঙ্গণে সিলাম ইউনিয়ন বিএনপির আয়োজনে এক আলোচনা সভা ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রিয় নেত্রী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও শুভেচ্ছা নিবেদন করেন দলের স্থানীয় নেতাকর্মীরা।

ডা. জুবাইদা রহমান সিলাম ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও প্রাক্তন যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জ্যেষ্ঠ কন্যা। তিনি একজন খ্যাতনামা চিকিৎসক, সমাজসেবী এবং জাতীয় পর্যায়ের গুণী ব্যক্তিত্ব হিসেবে দেশব্যাপী পরিচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য হাজী তাজরুল ইসলাম তাজুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরন।
সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে এবং হাজী পাবেল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলাউদ্দিন আলাই, আপ্তাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, ময়নুল ইসলাম মঞ্জু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নুরুল আমিন দুলু, মোতাহির হোসেন জুনেদ, মোঃ রাসেল হোসেন, আলতাফ হোসেন, রায়হানুল হক, অলিউডর রহমান, আরিফ চৌধুরী, আল আমিন, আবু সালেহ, শাহ অলীদ, ইসলাম উদ্দিন, সৈয়দ রাসেল রহমান, সৈয়দ জুয়েল শাহরিয়ার, আনহার আহমদ, মাছুম মেম্বার, আনোয়ার মিয়া, তারেক আহমেদ, আব্দুল কাদির শাইজলা, কয়েছ আহমেদ সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে গুলজার মসজিদে ডা. জুবাইদা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়।
সার্বিকভাবে দিনটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়, যেখানে নেতাকর্মীদের আন্তরিক ভালোবাসা, একাত্মতা ও শ্রদ্ধা ফুটে ওঠে প্রিয় নেত্রীর প্রতি।

Posted ১০:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


