মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট সরকারি কলেজের ছাত্র বদরুলের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   196 বার পঠিত

সিলেট সরকারি কলেজের ছাত্র বদরুলের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সরকারি কলেজের ছাত্র ও জিন্দাবাজার হেক্সাস-এর সাবেক শিক্ষার্থী বদরম্নল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা মামলায় মিথ্যা ও ভিত্তিহীনভাবে ফাঁসানোর প্রতিবাদে আজ মঙ্গলবার ( ২০ মে) সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনের অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, যুব সমাজের প্রতিনিধি, সাহেবের বাজার এলাকার সচেতন নাগরিকরবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন,বদরম্নল ইসলাম একজন শাšত্মশিষ্ট, ভদ্র ও নম্র স্বভাবের ছেলে- যার বিরদ্ধে এই ধরনের গুরম্নতর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তার বিরদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাকে সমাজ থেকে দূরে সরানোর অপপ্রয়াস চালাচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কোনো নিরাপরাধ যুবক যেন অন্যায়ের শিকার না হয়, সে বিষয়ে সকলের সোচ্চার হওয়া উচিত। বদরম্নলের ঘটনায় নিরপেক্ষ তদšেত্মর মাধ্যমে সত্য উদ্ঘাটন হোক এবং তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক।

বক্তারা আরও জানান, বদরম্নল উচ্চশিড়্গার জন্য বিদেশ যাওয়ার প্রসেসিং করছিল। আজ তার সুন্দর ভবিষ্যত অন্ধকার। এ ধরনের ষড়যন্ত্রমূলক মামলা শিক্ষার্থীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে এবং একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়।

মানববন্ধন থেকে বদরম্নল ইসলামের নি:শর্ত মুক্তি ও ঘটনার স্বচ্ছ তদন্ত্রের দাবি জানান হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গোলজার হোসেন নাজিম, রায়হান হোসেন, জামিল আহমেদ, ফয়ছল ইসলাম,সালমা বেগম,খয়রূল ইসলাম, আরো অনেক ।

Facebook Comments Box

Posted ১০:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com