



অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 161 বার পঠিত

সিলেট ক্লাবে শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের ঈদ পুনর্মিলনী ও ক্লাবের জনপ্রিয় মডারেটর জিয়াউর রহমান চৌধুরী সিহাবের স্থায়ীভাবে বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
ক্লাবের প্রচলিত সাপ্তাহিক গ্র্যান্ড ব্রেকফাস্টের আজকের হোস্ট ছিলেন প্রবাসী হাউজিং এস্টেটের বাসিন্দা সদা হাসি খুশি ব্যক্তিত্ব খলিলুর রহমান মাসুক।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গ্রামার স্কুলের পরিচালক আবুল কালাম, আব্দুল মালেক পাভেল আহমদ, প্রফেসর মাসুক পাভেল, আব্দুল হান্নান, ফখরুজ্জামান শাহিন আজাদ, ডক্টর মমিন মোহিব মাহবুব, ডক্টর তুতিউর রহমান ডক্টর মাসুদ রানা মোস্তফা।

Posted ১০:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


