মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল মহানগর কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   174 বার পঠিত

সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল মহানগর কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের কার্যালয় লামাবাজারে মহানগর কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) কাউন্সিল কার্যালয়ে মহানগর কমিটির আহ্বায়ক মো. ফকরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মামুন আলী আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো. আবুল কালাম। আলোচনার মুল বিষয় ছিলো সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সংস্কৃতির সুস্হ প্রসার ঘঠিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুগম করার বিষয় নিয়ে গুরুত্বারোপ করা সহ সুস্থধারার রাজনীতি, সমাজ উন্নয়ন, সহাবস্থান কামনা করে সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল,র সভায় বক্তব্য প্রদান করেন বক্তারা এসময় সবার বক্তব্যের উপসংহারে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐক্যমত পোষন করে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহনে সিদ্ধান্ত গৃহীত হয়। তা হলো *সিলেট প্রদেশ চাই *সিলেট নগরের হকার মুক্ত ফুটপাত ও রাস্তা চাই *জলাবদ্ধতা নিরসনে সুরমা নদী খনন চাই *যানযট নিরসনে আদর্শ ট্রাফিক ব্যবস্হা চাই *চাহিদা অনুপাতে কর্ম সংস্হানের ব্যবস্হা চাই, বিবিধ।

উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন আব্দুল মালিক, আব্দুল হান্নান, মো. আক্তারুজ্জামান, ইমরান চৌধুরী, হেলাল খান, জালাল আহমেদ, উস্তার আলী, ঈশা তালুকদার, মিজান বিন বদরুলসহ আরও অনেকে।

Facebook Comments Box

Posted ৭:২৯ অপরাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com